বিনিয়োগের পরিবেশ নিরাপদ হলে বেকারত্ব দূর হবে: আসলাম চৌধুরী
বিনিয়োগের নিরাপদ পরিবেশ তৈরি করা গেলে অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আসবে তেমনি বেকারত্ব দূরীকরণও খুব সহজ হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, তাই আগামীতে সুযোগ আসলে আমরা নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরিতে কাজ করবো ইনশা আল্লাহ। এতে করে বেকারত্ব কমে সমাজে অরাজকতা নিম্নগামী হবে। আগামীর চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকা হবে সমন্বিত উদ্যোগের একটি মডেল। এলাকার উন্নয়ন সামর্থ্য ও ইচ্ছার প্রতিফলন ঘটানো গেলে এ কাজ কঠিন নয়।
আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডের সঙ্গে নগরীর সংযোগটা খুবই নিবিড়। এখানে মানুষের জীবনযাত্রার মধ্যে রয়েছে সাদৃশ্য। এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকা বড় রাজনীতি। আমাদের চেষ্টা ছিল, আছে থাকবে। পর্যটন সম্ভাবনার এই অঞ্চলকে গুছিয়ে একটি অনন্য এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি, ফেরদৌস আহমেদ মুন্না, বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, আজমল হুদা রিংকু, জমির উদ্দিন, রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান হাবিব, মাহবুবুল আলম, নুরুল আকবর কাজল, শহিদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, ফজলুল হক মিলন, আলী আক্কাস, বেলায়েত হোসেন বুলু, আহাদ আলী সায়েম, রাজিব উদ্দিন আকন্দ, মহানগর ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম তুহিন, জানে আলম, জহির উদ্দিন টুটুল, সজল, হাসান, নুরুল আলম নুরু, নাজিম উদ্দিন, গোলাম কিবরিয়া, গোলাপ, কমলসহ অনেকে উপস্থিত ছিলেন।
নুরীয়া মাদরাসা মাজার জেয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই গণসংযোগ দিনব্যাপী উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এমআইএইচএস/
সর্বশেষ - রাজনীতি
- ১ ১১ প্রার্থীর ৯ জনই ‘মাঠে নেই’, দুই প্রার্থীর দিকে তাকিয়ে এলাকাবাসী
- ২ ভরাডুবির আশঙ্কা থেকেই বিএনপিবিরোধী আবোলতাবোল বক্তব্য: সালাম
- ৩ বিনিয়োগের পরিবেশ নিরাপদ হলে বেকারত্ব দূর হবে: আসলাম চৌধুরী
- ৪ দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির বড় পরিকল্পনা আছে: আমীর খসরু
- ৫ ঢাকা-৫: নানা প্রতিশ্রুতিতে ভোটার আকর্ষণের চেষ্টায় প্রার্থীরা