ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

আজ শেষ হচ্ছে এনসিপির নির্বাচনি পদযাত্রা, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রা আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদল নির্বাচনি পদযাত্রা শেষ করে আজ ঢাকায় ফিরছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পদযাত্রা শেষে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও মাঠ পর্যায়ের বিশ্লেষণ নিয়ে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।

তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এনএস/এমআইএইচএস