নির্বাচনি ইশতেহার
বিএনপি এমন দেশ গড়বে, যেখানে সন্ত্রাস-দুর্নীতি থাকবে না
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সন্ত্রাস-দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ইশতেহারে ‘নির্বাচনি অঙ্গীকার: ৯টি প্রধান প্রতিশ্রুতি’ অংশে এ কথা বলা হয়েছে। এ ইশতেহার কেবল নির্বাচনি প্রতিশ্রুতি নয়; এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা।
ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির পর উল্লেখ করা হয়েছে, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে, সবার আগে বাংলাদেশ।
এতে আরও বলা হয়, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা-এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
এএএইচ/এমআইএইচএস