সাফজয়ীদের জামায়াত আমিরের অভিনন্দন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ফাইল ছবি
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের এই বিজয়ে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের যুবারা।
আরএএস/এমকেআর