জানালেন ইশরাক
সোমবার ধুপখোলা মাঠে জনসমাবেশ করবেন তারেক রহমান
ঢাকা-৬ আসনের নির্বাচনি জনসভায় যোগ দিতে আসা বিএনপি নেতাকর্মীদের একাংশ/ছবি: জাগো নিউজ
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে জনসমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনে বিএনপির নির্বাচনি জনসভা থেকে এ তথ্য জানান আসনটির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মাগরিবের নামাজ শেষে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ওই দিনও (৯ ফেব্রুয়ারি) সবাইকে দলে দলে ধুপখোলা মাঠে উপস্থিত থাকতে হবে। নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় ধুপখোলা মাঠে অনুষ্ঠিত জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছিলেন। আজকের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর।
এমডিএএ/এমএমকে
সর্বশেষ - রাজনীতি
- ১ পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা
- ২ শত নির্যাতনেও শিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি: শিবির সভাপতি
- ৩ সোমবার ধুপখোলা মাঠে জনসমাবেশ করবেন তারেক রহমান
- ৪ প্রতিবেশীদের সঙ্গে সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি
- ৫ নিরাপদ ও সমৃদ্ধ ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা