তারেক রহমানের সঙ্গে পূজা কমিটি, ড্যাব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতবিনিময়
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান/ফাইল ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা-১৭ সংসদীয় আসনের আওতাধীন বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের পৃথক পৃথক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে গুলশান থানা পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিকের নেতৃত্বে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতারা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন। এসময় পূজা কমিটির প্রায় ২৫ থেকে ৩০ জন নেতা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ড্যাব সভাপতি ডা. হারুন আল রশিদের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিশির দিওর নেতৃত্বে দুই সদস্যের আরেকটি প্রতিনিধিদলও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান