শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ নুরুল আমিন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে র্যালি করে ছাত্রশিবির
চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, যারা ছাত্রশিবিরকে নানান অপপ্রচারের মাধ্যমে ঠেকাতে চান, তাদের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে। শিবিরের যে উত্তাল উদ্দীপনা, তা কখনো শেষ হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়িতে ছাত্রশিবিরর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ছাত্রশিবির গর্ব করার মতো মানুষ তৈরি করেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও শিবিরের সাবেক ভাইয়েরা চিকিৎসক, গবেষক, শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছেন। আমরা গর্বিত, এমন একটি সংগঠনের সঙ্গে থাকতে পেরে।
আরও পড়ুন
৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
শত নির্যাতনেও শিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি: শিবির সভাপতি
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী। এতে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের দায়িত্বশীল শহিদুল ইসলাম শাফি এবং ছাত্রশিবিরের সাবেক চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি ইউসুফ বিন সিরাজ।
সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেই দাবি আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। এছাড়া কিছু গণমাধ্যম ব্যক্তি-কেন্দ্রিক হয়ে পড়েছে, যা উদ্বেগের বিষয়। গণমাধ্যম জাতির চোখ এবং সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়ে সত্যকে তুলে ধরবে।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সাকিবসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এমআরএএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ নুরুল আমিন
- ২ ৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী
- ৩ সবাইকে সম্পৃক্ত করে হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই: মীর হেলাল
- ৪ তারেক রহমানের সঙ্গে পূজা কমিটি, ড্যাব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতবিনিময়
- ৫ তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান