জামায়াত আমিরের সমর্থনে মিরপুরে মহিলা বিভাগের মিছিল
মিরপুর-১০ গোলচত্বর থেকে এই মিছিল শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে শেষ হয়
ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে মিরপুর-১০ গোলচত্বর থেকে এই মিছিল শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে শেষ হয়।
এ সময় তারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ‘মা-বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’; ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’; ‘আপস না সংগ্রাম’; ‘দিল্লী না ঢাকা’সহ নানা স্লোগান দেন তারা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার বিভাগের সদস্য আব্দুর রহিম বলেন, মিছিলে ঢাকা-১৫ আসনের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান।
আরএএস/এএমএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান