ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ভাষানটেকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর ভাষানটেকে সংঘটিত ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সংকট লাঘবে সরাসরি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আগুনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েন। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন জুবাইদা রহমান। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন।

উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা  আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

কেএইচ/এমআইএইচএস/