সোচ্চারের জরিপ
ঢাকা-১৫ আসনে এগিয়ে জামায়াত আমির, বেশি পাবেন নারী ভোট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাথী পেতে পারেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোট।
বেসরকারি জরিপকারী সংস্থা সোচ্চারের জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফল প্রকাশ করা হয়।
রাজধানীর মিরপুর (ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪), ক্যান্টনমেন্ট (ডিএনসিসি ওয়ার্ড ১৬) এলাকা নিয়ে ঢাকা-১৫ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। আসনটিতে আটজন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির প্রাথী শফিকুল ইসলাম খান মিল্টনের মধ্যে।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আসনটির ৫১৪ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪৯ দশমিক ২ শতাংশ (২৫৩ জন) ভোটার দাঁড়িপাল্লা প্রতীকে শফিকুর রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোটার। ১৩ দশমিক ৮ শতাংশ ভোটার সিদ্ধান্তহীনতায় রয়েছেন। আর ৪ দশমিক ১ শতাংশ ভোটার সিদ্ধান্ত নিলেও তা প্রকাশ করতে চাননি। বাকি ভোটাররা অন্যান্য প্রাথীদের ভোট দেবেন বলে জানিয়েছেন।
জরিপের লিঙ্গভিত্তিক ফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৫১৪ জনের মধ্যে পুরুষ ৩০৪ জন এবং নারী ২১০ জন। জরিপে পুরুষের চেয়ে নারী ভোটাররা জামায়াত আমিরকে ভোট দিতে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। নারী ভোটারদের ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে শফিকুর রহমানের দাঁড়িপাল্লার পক্ষে। আর তিনি পুরুষ ভোট পেয়েছেন ৪৯ শতাংশ।
অন্যদিকে, বিএনপির প্রাথী মিল্টন পুরুষ ভোট বেশি পেয়েছেন। পুরুষ ভোটারদের ৩৪ দশমিক ৫ শতাংশ এবং নারী ভোটারদের ২৯ দশমিক ৫ শতাংশ ধানের শীষে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এএএইচ/এএমএ
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান