মাহদী আমিন
জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহ্বান ভাইরাল হওয়ার কৌশল হতে পারে
পলিসি ডিবেট নিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আহ্বানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করা চটকদার ও ভাইরাল হওয়ার কৌশল হতে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
এসময় পলিসি ডিবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না এই বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, একজনকে ট্যাগ করা এটা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল ও পরশু যে শিডিউল আছে তা যথেষ্ট প্যাকড। কতটুকু সময় পাওয়া যাবে তা নিয়েও আমাদের ভাবতে হবে। তবে নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একদম দুই-তিনদিন আগে পোস্ট করা, ট্যাগ করা হয়তো স্যোশাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতে পারে।’
তিনি আরও বলেন, ‘যে পলিসি ডিবেটের কথা বলা হয়েছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। ২০১৩ সালের জুলাই মাসে তারেক রহমান এক বক্তব্যে যা বলেছিলেন তারই প্রতিফল আমরা নির্বাচনি ইশতেহারে দেখেছি। ফ্যাসিবাদের পতনের পরও তিনি তার বক্তব্যে সমাজের প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে পলিসি ডিবেট কেন’।
এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কোনো পলিসি পোস্ট গত দেড় বছরে তো দেখেননি, এর আগের ১৬-১৭ বছরেও দেখেননি বলেও উল্লেখ করেন মাহদী আমিন।
তিনি জানান, বিএনপি ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে ভিশন ২০৩০ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ২০২২ সালে তারেক রহমান ২৭ দফা ঘোষণা করেছেন। এরপর ২০২৩ সালে যুগপৎ আন্দোলনের সবাইকে নিয়ে ৩১ দফা ঘোষণা করেছেন। এদিকে তারা ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে কোনো পলিসি নিয়ে কথা বলেছে?।
কেএইচ/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান