ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

তারেক রহমানসহ বিএনপি নেতারা কে কোথায় ভোট দেবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনের দিন দলের শীর্ষ নেতারাও নিজ নিজ নির্বাচনি এলাকায় ভোট দেবেন।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ভোটকেন্দ্রগুলো হলো—

খন্দকার মোশাররফ হোসেন: গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা।

মির্জা আব্বাস: শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা।

গয়েশ্বর চন্দ্র রায়: আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ।

আব্দুল মঈন খান: চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশ, নরসিংদী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী: মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম।

সালাহউদ্দিন আহমদ: পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট, কক্সবাজার।

ইকবাল হাসান মাহমুদ টুকু: সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ।

হাফিজ উদ্দিন আহমেদ: আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন, ভোলা।

এ জেড এম জাহিদ হোসেন: মতিহারা সরকারি হাইস্কুল, নবাবগঞ্জ, দিনাজপুর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

কেএইচ/বিএ