ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার
সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণে আশাবাদী তারেক রহমান
ছবি ডয়েচে ভেলের ভিডিও থেকে সংগৃহীত
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের প্রাক্কালে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন। ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে দেশ নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও কথা বলেন তিনি।
নির্বাচন কেমন হবে এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে, দেশের মানুষ আশা করছে নির্বাচন সুষ্ঠু হবে, আমরা আশাবাদী।
এসএনআর/এএসএম