শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
দেশের শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিভিন্ন গণমাধ্যমে ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’—এমন সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।
তিনি মনে করেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবেন।
বিবৃতিতে তিনি আবারও দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
কেএইচ/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ
- ২ তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
- ৩ সৈয়দপুরের কাণ্ড জামায়াতের দেউলিয়াত্ব প্রমাণ করে: মাহদী আমিন
- ৪ কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: এহসানুল মাহবুব জুবায়ের
- ৫ শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা