রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে দেখতে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান। এসময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।
রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি চেয়ারম্যান। দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও তার আরোগ্য কামনা করা হয়।
কেএইচ/এমআইএইচএস