ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বারিধারা ডিওএইচএসে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৭২ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এই কেন্দ্রে সকালে একটু চাপ ছিল। এরপর এখন কিছুটা চাপ কম। দুপুরের দিকে আবার চাপ হতে পারে। সকাল ১০টা পর্যন্ত আমরা দেখেছি এখানে ১০ দশমিক ৭২ শতাংশ কাস্ট হয়েছে। কেন্দ্রে মোট ভোটার ১৮৫৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৯৯ জন।

এদিকে কেন্দ্রটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ভোটপ্রদান শেষে সাংবাদিকদের বলেন, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমরা যেন উৎসবমুখরভাবে উদযাপন করতে পারি। আল্লাহ দিলে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসমুখর ইলেকশন হবে।

একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছেন—এমন অভিযোগে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ভিডিওটি আমাকে দিও, দেখবো। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা খতিয়ে দেখবো।

jagonews24

বিভিন্ন জেলায় এখন পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে—এ বিষয়ে জানতে চাইলে বলেন, ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করবো না। আরও যেন শান্তিপূর্ণ হয় সেটিই আমি জনগণের কাছে প্রত্যাশা করবো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ডে গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানা মিলে গঠিত ঢাকা-১৭ আসনে একদিকে যেমন অভিজাত এলাকা, অন্যদিকে আছে বস্তি এলাকাও। একদিকে যেমন বারিধারা, ডিওএইচএস, নিকেতন এলাকার বিত্তশালী ভোটার, তেমনি অন্যদিকে ভাসানটেক, কড়াইল, মহাখালীর বস্তিবাসীর ভোট।

এ আসনে মোট ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, বিএনপি চেয়ারম্যানের কারণে এ আসনের দিকে নজর এখন পুরো দেশের। এদিকে তারেক রহমানের বিপরীতে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামায়াত প্রার্থী।

টিটি/এমআরএম