ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

ঢাকা-৬: তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেনের ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-৬ আসনের তিনটি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের ধানের শীষ প্রতীক এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) টিকাটুলি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রকাশিত ফলাফলে এমন চিত্র পাওয়া গেছে।

তিনটি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন মোট ২ হাজার ৮০০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৯৩৬টি ভোট।

সেখানে ৩৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়ে ১ হাজার ৪৮১টি। এতে ইশরাক হোসেন ৮১২টি ও আব্দুল মান্নান ৬১৬টি ভোট পান।

গণভোটে এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি।

৩৪ নম্বর কেন্দ্রে মোট ভোট গণনা হয়েছে ১ হাজার ৮৮৮টি। এর মধ্যে ধানের শীষ পায় ১ হাজার ৮৭টি এবং দাঁড়িপাল্লা পায় ৭২৫টি ভোট।

এ কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৩১৫টি।

৩৫ নম্বর কেন্দ্রে ইশরাক হোসেন পেয়েছেন ৯০১টি ভোট এবং আব্দুল মান্নান পেয়েছেন ৫৯৫টি ভোট।

কেন্দ্রটিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

এমডিএএ/একিউএফ