ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির এরশাদ উল্লাহ জয়ী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-মহানগর আংশিক) আসনে বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট। নিকটতম প্রার্থী জামায়াতের ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।

এ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক বার্তা শিটে এ ফলাফল পাওয়া যায়।

এ আসনে ১৮০ ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ২ লাখ ৬০ হাজার ৯৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বৈধ ভোটের পরিমাণ ২ লাখ ৫৪ হাজার ৫৫৯ ভোট।

অন্যদিকে এই আসনে ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান মোমবাতি প্রতীকে ৪২ হাজার ৫৮৫ ভোট এবং এনসিপির মো. জুবাইরুল হাসান আরিফ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪৯ ভোট। আসনটিতে এনসিপির প্রার্থী জুবাইরুল আরিফ ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। শেষ মুহূর্তে জামায়াতের প্রার্থী নির্বাচনের মাঠে আসেন।

এমডিআইএইচ/জেএইচ