ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

সংসদ ভবনে হেঁটেই রওয়ানা দিলেন মির্জা ফখরুল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথগ্রহণ আজ। সকাল ৯টা থেকে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। বএসময় উৎসুক জনতার ভিড় লেগে যায়। যানজটে আটকা পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি হেঁটেই রওয়ানা হন সংসদ ভবনের দিকে।

সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির সাংসদরা শপথ নিতে যাচ্ছেন।

এসএনআর/জেআইএম