মন্ত্রিসভার শপথে ডাক পেলেন এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন/ফাইল ছবি
মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে মন্ত্রিপরিষদ সচিব ফোন দিয়ে শপথের জন্য দাওয়াত দিয়েছেন। জাহিদ হোসেনের ঘনিষ্ঠজন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন রয়েছেন। ১২ ফেব্রুয়ারি দিনাজপুর-৬ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
দিনাজপুর -৬ (বিরামপুর নবাবগঞ্জ ঘোড়াঘাট ও হাকিমপুর) ২০০ কেন্দ্রে বিএনপির চিকিৎসকার এ জেড এম জাহিদ হোসেন পেয়েছেন ২০৫১১৮ ভোট। নিকটতম জামাতের মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১৯০৭০৩ ভোট।
এসইউজে/এমআরএম