শপথ নিতে সংসদ ভবনে জামায়াত আমির
জামায়াত আমির সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন
নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। তার আগে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হয়েছে। এরপর জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সদস্যরা শপথ নেবেন।
আরএএস/এএমএ