ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাকারিয়া তাহের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।

এ বিষয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কল্লোল জানিয়েছেন।

মোয়াজ্জেম জাগো নিউজকে বলেন, ‘স্যার সংসদ সদস্য হিসেবে শপথের জন্য সংসদ ভবনে আছেন। আমাকে ফোনে জানিয়েছেন, তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া হয়েছে। বের হলে বিস্তারিত জানতে পারবো।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল আলম হেলাল দাঁড়িপল্লা প্রতীকে পান ৪৫ হাজার ৯১ ভোট।

এসইউজে/একিউএফ

টাইমলাইন

  1. ০৯:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের
  2. ০৯:০৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করলো
  3. ০৯:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  4. ০৮:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
  5. ০৪:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১
  6. ০৪:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন
  7. ০৪:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
  8. ০৪:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাসন থেকে রাষ্ট্রের নেতৃত্বে
  9. ০৪:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
  10. ০৩:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ যানজটের কারণে হেঁটে শপথ অনুষ্ঠানে গেলেন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা
  11. ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, কম সিলেট
  12. ০২:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হচ্ছেন ড. মুহিত
  13. ০২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন
  14. ০২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন
  15. ০১:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গঠিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা 
  16. ০১:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা
  17. ০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন
  18. ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
  19. ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি গেলো সংসদ ভবনে
  20. ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাকারিয়া তাহের