ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

দুটি শপথই নিলেন এনসিপির ৬ সদস্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন এনসিপির ৬ সদস্য।

তারা হলেন- নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল্লাহ আল আমিন ও আতিক মুজাহিদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পৃথকভাবে এ শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে জামায়াতে ইসলামীর এমপিরা এই শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

এসইউজে/এসএনআর