ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর আজ শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এরই মধ্যে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত জানা যাবে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান।

মন্ত্রিসভায় সম্ভাব্য যারা থাকছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ড. এ জেড এম জাহিদ হোসেন, খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুজ্জামান আসাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, খলিলুর রহমান (উপদেষ্টা), হুমায়ুন কবির, মীর শাহে আলম, শ্যামা ওবায়েদ ইসলাম, এম এ মুহিত, জহির উদ্দিন স্বপন, নিতাই রায় চৌধুরী, ফারজানা রহমান পুতুল, ফরহাদ হোসেন আজাদ, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, আন্দালিব রহমান পার্থ, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব, মির হেলাল, আমিনুল হক।

দলীয় নেতারা বলছেন, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখেই এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথ অনুষ্ঠানের পর দপ্তর বণ্টন নিয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।

এমআরএম

টাইমলাইন

  1. ০২:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হচ্ছেন ড. মুহিত
  2. ০২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন
  3. ০২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন
  4. ০১:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা
  5. ০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন
  6. ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
  7. ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি গেলো সংসদ ভবনে
  8. ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাকারিয়া তাহের