ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
জয়নুল আবদিন ফারুক, ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের যে অঙ্গীকার করা হয়েছিল, তার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নবীন দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তারেক রহমানকে যেন সাহস, শক্তি ও সুস্থতা দান করা হয়।
আরও পড়ুন:
কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’
পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর নির্বাসনে থেকেও মামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান আন্দোলন-সংগ্রামে কর্মীদের সাহস জুগিয়েছেন এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে শক্তি দিয়েছেন। আজ তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন, যার প্রমাণ ফ্যামিলি কার্ড কর্মসূচি।
নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান গণতন্ত্রকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন আর গুম হবে না, খুন হবে না, হাইজ্যাক হবে না, মিথ্যা মামলা হবে না।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এই সরকার কোনো ব্যক্তির জন্য গঠন করা হয়নি, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই এর লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, অতীতে গণতন্ত্র রক্ষার সংগ্রামে যে ত্যাগ ও আন্দোলন হয়েছে, সেই অর্জন ধরে রাখতে সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সংসদে সরকার ও বিরোধী দল নিজেদের সাংবিধানিক ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা।
রমজান মাসে তিনি সবাইকে তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানান, যাতে তিনি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে পারেন তিনি।
কেএইচ/এসএনআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের নেতৃত্বে আধুনিক হবে ডাক বিভাগ: আবু সুফিয়ান
- ২ ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
- ৩ অস্থির হওয়া যাবে না, এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: দুদু
- ৪ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ৫ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত