অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে ফখরুল–মঈন–জাহিদ
মির্জা আব্বাস/ ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে।
কেএইচ/কেএএ/