ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির বিশেষ সম্পাদক হলেন বেলায়েত হোসেন মৃধা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধাকে দলের বিশেষ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে বেলায়েত হোসেন মৃধা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করছে দল।

কেএইচ/এমআরএম