ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে দলটি আগামী ১৬ এপ্রিল ঢাকা থেকে চীনের উদ্দেশে রওয়ানা দেবে। সফর শেষে আগামী ২১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

এছাড়া আছেন সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মো. মনোয়ার হোসেন, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

তবে দলীয় একটি সূত্র বলছে, সফরসঙ্গীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি এবং শেষ মুহূর্তে এতে পরিবর্তন আসতে পারে।

কেএইচ/একিউএফ