ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীর তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।

রোববার (১২ এপ্রিল) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে এ সহায়তা বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্য, নতুন কাপড় ও লুঙ্গি পেয়েছে।

এসময় সেলিম উদ্দিন ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষদের খোলা মন নিয়ে মুক্তহস্তে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসেবে মনে করি। দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে জামায়াত নিজেদের সব সামর্থ্য উজাড় করে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তারপরও বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব মনে করি। সে দায়িত্বানুভূতি থেকেই আজ সামান্য হাদিয়া নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। এতে ন্যূনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।’

রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ

সেলিম উদ্দিন অভিযোগ করেন, নাগরিকের যে কোনো আপদকালীন সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের হলেও তুরাগে অগ্নিকাণ্ডের পর সরকারের তেমন কোনো তৎপরতা নেই। মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতির কারণে জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। তাই সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাসহ নাগরিকের সব অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই। তিনি সে শান্তির সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।

তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নায়েবে আমির কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহী সুরুজ্জামান।

আরএএস/একিউএফ