ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

নববর্ষ বরণে এনসিপির শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ বরণ করতে বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শাহবাগ মোড় ঘুরে বাংলামোটর নেভি গলিতে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ শোভাযাত্রায় দলের কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রায় এনসিপির নেতাকর্মীরা নেচে গেয়ে আনন্দ করেন। এসময় এনসিপির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ ও সারজিস আলমকে রিকশাও চালাতে দেখা গেছে।

আরএএস/ইএ