ফোনালাপ বিভ্রান্তি : বিএনপির প্রতিবাদ
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি অমিত শাহ ও অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর প্রচারণার কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে চেয়ারপারসনের প্রস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেয়া তথ্য সম্পূর্ণ সঠিক। বিজেপি প্রধান সরাসরি টেলিফোনে খালেদা জিয়ার কুশলাদি সর্ম্পকে অবহিত হয়েছেন। অমিত শাহ কিংবা তার অধীনস্থ কারো কাছ থেকে সত্যতা নিরূপন না করে অজ্ঞাতনামা কূটনৈতিক বা অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা অনভিপ্রেত।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দুটি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ একটি প্রত্যাশিত ও স্বাভাবিক ঘটনা। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি