শাটল ট্রেনে বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলো ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের স্বাক্ষকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে বিভিন্ন নামে বগি রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল নেতা-কর্মীকে এ বগি ভিত্তিক রাজনীতি বর্জন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (২০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠনের জের ধরে পদবঞ্চিতদের অবরোধ কর্মসূচি ও হামলায় শাটল ট্রেন বন্ধ হয়ে যায়। পরে চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আন্দোলনকারীদের তলব করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এসএম/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি