বিএনপির ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিস্ফোরক আইনে মতিঝিল থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু ও বর্তমান যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন তাদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরয়ানা জারি করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল প্রমুখ।
উল্লেখ, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করে মতিঝিল থানা পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করা হয়।
জেএ/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি