ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

হজ শেষে জাতীয় কনভেনশন করবেন খালেদা জিয়া

প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২১ আগস্ট ২০১৬

হজ পালন শেষে দেশে ফিরে খালেদা জিয়া জাতীয় কনভেনশন করবেন বলে জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রোববারের বৈঠকে জাতীয় ঐক্য, নেত্রীর হজ পালনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ন্যাশনাল পিপলস পার্টির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বা অাগামী মাসের প্রথম সপ্তাহে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। তারপর তিনি পবিত্র হজ পালন করবেন। হজ পালন শেষে দেশে ফিরে জাতীয় কনভেনশন করবেন খালেদা জিয়া।’

জাতীয় ঐক্য প্রসঙ্গে ফরহাদ বলেন, এটা আমারা ম্যাডামের উপর দায়িত্ব দিয়েছি। ম্যাডাম বঙ্গবীর কাদের সিদ্দিকিসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন।

পরবর্বতী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন কর্মসূচির বিষয়ে অালোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয় নাই।’

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে জামায়াত নেতা আব্দুল হালিম, বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপি সভাপতি অলি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/এমএস