অবস্থার অবনতি, সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হান্নান শাহকে
ফাইল ছবি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারো তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে সিঙ্গাপুরে।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে আজকেই তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তার বড় ছেলে শাহ রিয়াজুল হান্নান।
তিনি জানান, সিএমইচের চিকিৎসকরা বোর্ড মিটিং করে বলেছেন, তার বাবার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। হার্ট ভালোভাবে কাজ করছে না। এ জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে মঙ্গলবার গুরুতর অসুস্থ হান্নান শাহকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে আইসিউতে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
পরে বৃহস্পতিবার অবস্থার কিছুটা উন্নতি হলে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। শুক্রবার অবস্থার আবারো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এমএম/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি