আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি চলছে পুরোদমে
দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চলছে পুরোদমে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে আওয়ামী লীগের মঞ্চ ও সাজসজ্জা কমিটির অস্থায়ী কার্যালয় তৈরি করা হয়েছে। 
মঙ্গলবার সকালে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে ও পূর্ব পশ্চিমমুখী প্যান্ডেল তৈরির কাজ চলছে। মাঠে হাজার হাজার বাঁশ, দড়ি ও কাপড়ের স্তুপ করা রয়েছে। ঝোপ ঝাড় কেটে পরিষ্কার করা হচ্ছে। ভিআইপিদের গাড়ি চলাচলের সুবিধার্থে বাংলা একাডেমির বিপরীত দিকে উদ্যানের ভেতর নতুন করে একাধিক রাস্তা তৈরি করা হচ্ছে। 
আনোয়ার হোসেন নামে এক শ্রমিক জানান, পুরোনো ঢাকার পিয়ারু ডেকোরেটর মঞ্চ তৈরির কাজ করছে। গত ২ অক্টোবর থেকে অর্ধশতাধিক শ্রমিক প্রতিদিন মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ করছেন। কাউন্সিল ও দুর্গাপূজা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
এমইউ/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি