চমক সম্পর্কে নেত্রী আর আমি ছাড়া কেউ জানে না
আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবে সেটা আমি আর নেত্রী (শেখ হাসিনা) ছাড়া কেউ জানে না। নতুন চকম কি থাকবে সেটা শুধু আমরাই জানি।
শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের আসা বিদেশি অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কী ধরনের চমক থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ জানে না নতুন চমক কী থাকছে। রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।
সাধারণ সম্পাদক সম্পর্কে বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব স্লোগান কাজে আসবে না। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।
এইউএ/এএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি