সমাবেশস্থলে ঢল নেমেছে নেতাকর্মীদের
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার সকাল ৭টার আগ থেকেই সম্মেলনস্থলে আসা শুরু করেন নেতাকর্মীরা। এসময় জেলা-উপজেলা ও মহানগর থেকে আসা নেতাকর্মীরা উৎফুল্ল দেখা যাচ্ছে।
ময়মনসিংহ থেকে আসা আফজাল হোসেন বলেন, বহু প্রতিক্ষীত এ সম্মেলনে উপস্থিত থেকে নিজেকে গর্বিত মনে করছি। বাঙালির ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগের এ সম্মেলন কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে বরিশাল থেকে আসা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম বলেন, গত দু’দিন আগেই ঢাকা এসেছি সম্মেলনে যোগ দিতে। সকাল সাড়ে ৭টায় টিএসসি এসে উপস্থিত হয়েছি।
এদিকে সম্মেলন ঘিরে আইন-শৃঙ্ক্ষলা বাহিনী ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের রাজু ভাস্কর্য গেটে দায়িত্বে থাকা শামসুল হক নামের এক পুলিশ জাগো নিউজকে বলেন, সম্মেলন সফলভাবে শেষ করতে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি।
এএসএস/এমএম/এমএইচ/এএস/এইউএ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি