রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি : ওবায়দুল কাদের
ফাইল ছবি
আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় সোমবার ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
কাদের বলেন, অনেকে ভাববেন আমি সড়কের দায়িত্ব পালন করি। কীভাবে দল চালাবো। কিন্তু আমি নিজেকে মন্ত্রী ভাবি না। এখন আমার জন্য আরো ভালো হয়েছে। একদিকে রাস্তা দেখবো তার সঙ্গে তৃণমূলের নেতাদের দুঃখ বুঝবো।
আমাদের পার্টি সুশৃঙ্খল হতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গুণগতভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন সৈয়দ আশরাফ নিজেই আমার নাম ঘোষণা করেছেন, এটাই ছিল বড় চমক।
জেডএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি