তরিকুলের বাড়িতে বোমা হামলা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যশোরের বাড়িতে বোমা হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টায় এ হামলা হয়। জানা গেছে, সন্ত্রাসীরা তরিকুল ইসলামের যশোরের বাসায় পরপর পাঁচটি বোমা মারে। এতে তার বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।
তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানান, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা নিক্ষেপ করে। বোমাগুলোর মধ্যে তিনটি বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে এবং এগুলো একই সঙ্গে বিস্ফোরিত হয়। পরে সন্ত্রাসীরা হেঁটে চলে যায়।
তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম ছাড়া তেমন কেউ বাসায় না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গভীর ঘুমের মাঝে বোমা বিস্ফোণের এমন শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে, তরিকুল ইসলামের বাড়ি ছাড়াও একই রাতে যশোর শহরে বিএনপির আরও কয়েক নেতার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি