নাসিকে ভোট কারচুপি হলে দেশে আগুন জ্বলবে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে অতীতের নির্বাচনের মতো ভোট কারচুপি হলে সারা দেশে আগুন জ্বলে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হলে যেকোনো ফলাফল বিএনপি মেনে নেবে। আর যদি অতীতের নির্বাচনগুলোর মতো ভোট কারচুপি করা হয় সারা দেশে আগুন জ্বলে উঠবে। আর সেই আগুনে আপনাদের গদি পুড়ে ছাড়খার হয়ে যাবে।
মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
নির্বাচনকে কেন্দ্র করে নাসিকে থমথমে অবস্থা বিরাজ করছে এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, সন্ত্রাসীরা নাসিকে ঘোরাফেরা করছে। প্রতিদিনই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় বিএনপি আতঙ্কিত উদ্বিগ্ন এবং হতাশ।
নির্বাচন কমিশনের উদ্দেশে ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, অনেক খারাপ কাজ করেছেন। বিদায়ের আগে অন্তত একটি ভালো কাজ করুন। নাসিকে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিন।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোল বড়ূয়া, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি প্রমুখ।
এমএম/এনএফ/জেআই
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি