শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে বিএনপি-আশা হানিফের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি প্রার্থীতা প্রত্যাহার না করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে এবং জনগণের দেয়া রায়ের জন্য অপেক্ষা করবে বলে আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
হানিফ বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ প্রমাণ করে বিএনপির আশঙ্কা এবং অভিযোগ জনগণকে বিভ্রান্ত করা। অতীতে পরাজয় জেনে বিএনপি নির্বাচন থেকে সরে গিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি বার বার নির্বাচন থেকে সরে গিয়ে প্রকারান্তরে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে আজকের এই নির্বাচনে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের অনিয়মের অভিযোগ করা হয়নি।
এ সময় সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন মাহবুবুল আলম ।
এইউএ/এফএইচ/এমএমজেড/জেআই
সর্বশেষ - রাজনীতি
- ১ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ২ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ৩ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৪ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৫ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ