সংলাপে অংশ নিতে বঙ্গভবনে ইনুর জাসদ
ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।
প্রতিনিধি দলে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, রবিউল আলম, মীর হোসাইন আখতার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, নুরুল আক্তার, নাদের চৌধুরী, মোশাররফ হোসেন, ডা. এম এ করিম।
তালিকায় নাম থাকলেও বঙ্গভবনে যাননি আব্দুল হাই তালুকদার, রেজাউল করিম তানসেন ও লুৎফা তাহের।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর বিএনপির প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্টপতির সঙ্গে সংলাপে বসেছিল। ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে বৈঠক করার পর রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে। এরপর ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ সঙ্গে আলোচনায় বসেন রাষ্ট্রপতি।
এইউএ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি