সরকার দিশাহারা হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার দিশাহারা হয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের সাজানো মিথ্যা মামলায় আটক করে হয়রানি ও নির্যাতন করছে। সাভারে পোশাক শিল্পের যে ঘটনায় বিএনপি’র নেতাদের নামে সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
সোমবার দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন (বাবু) ও উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মইনউদ্দিন বিল্পবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসরাফ জাহান মিনিসহ অন্যান্য নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ওই ঘটনাটি মূলতঃ শ্রমিক অসন্তোষের ফলে ঘটেছে বলে গণমাধ্যমে এসেছে। এমনকি এ ঘটনাটির পিছনে আমাদের পোশাক শিল্পের প্রতিযোগী দেশের ষড়যন্ত্র আছে বলে সরকারের মন্ত্রীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, এতেই প্রতীয়মান হয় যে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা, হয়রানি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক। আসলে সরকার বিষয়টি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো চেষ্টা করছে।
তিনি জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে নেতা-কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আটককৃত নেতা-কর্মীদের মুক্তির জোর দাবি জানান।
এমএম/জেএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি