জেলে যেতে তৈরি আছি : ফখরুল
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলে যেতে আর ভয় লাগে না। জেলে যেতে আগে থেকেই তৈরি হয়ে আছি। মানষিক ভাবে প্রস্তুতি নিচ্ছি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলামের কারা মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য অনেক নেতাকর্মী জেলে আছেন। আমাদের প্রত্যেকের সাত আট বার করে জেলে যাওয়া হয়েছে গেছে। আবার জেলে যেতে মানষিক ভাবে প্রস্তুতি নিচ্ছি।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ভ্যানিটিব্যাগের মামলা, প্যান্ট চুরির মামলা, ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মামলা হচ্ছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। এগুলো হচ্ছে বিরাজনীতিকরণ করার জন্য। ১/১১ মইনুদ্দিন, ফখরুদ্দিন করেছিল এখন আওয়ামী লীগ করছে।
এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন জেলে যাওয়া জন্য তৈরি হলে চলবে না। এখন জেল ভাঙার জন্য তৈরি হতে হবে।
এমএম/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি