১৮ এপ্রিল থেকে ছাত্রলীগের ইউনিট সম্মেলন
বিভিন্ন জেলা ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ঘোষিত ইউনিট সমূহের সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহষ্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতার সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগকে আরো শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন জেলা ইউনিট সমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
১৮ এপ্রিল নরসিংদী, ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল চাপইনবাবগঞ্জ, ২ মে ঝালকাঠি, ৬ মে বগুড়া, ৭মে সিরাজগঞ্জ, ৯মে ভোলা এবং ১৬ মে পাবনা জেলা ও পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এএইচ/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম