রাজধানীতে ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত
রাজধানীতে ককটেল বিস্ফোরণে মো. পলাশ (২৮) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
ওই রিকশার যাত্রী মাহমুদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
মাহমুদ জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে যাচ্ছিলাম। রিকশাটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌঁছালে পর পর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে রিকশাচালক মো. পলাশের বাম পায়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারাহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ২ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৩ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৪ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
- ৫ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির