গভীর রাতে শহীদ মিনারের পথে খালেদা
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দিবাগত রাত ১টায় গুলশান কার্যালয় থেকে রওয়ানা করেছেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিলম্ব করার কারণ জানতে চাইলে আরেক মিডিয়া উইং শামসুদ্দিন দিদার জানান, পুলিশ বাহিনী থেকে নির্ধারিত সময় বেধে দেয়া হয়েছে, যখনই সময় হবে তখনই আসবেন খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে মাত্র ৬০ জন নেতাকর্মীকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের অনুমতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তবে হাজারো নেতাকর্মী দুপুর সাড়ে ১২টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশপাশে জড়ো হয়েছেন প্রিয় নেত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য।
এমএম/জেডএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি