বুধবার বিকেলে খালেদার সঙ্গে বার্নিকাটের বৈঠক
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামমসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
বার্নিকাট ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনার স্থলাভিষিক্ত৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালের ২২ মে মার্সিয়া বার্নিকাটকে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন৷
এমএম/আরএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী