বিকেলে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে খালেদার বৈঠক
ফাইল ছবি
কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বিকেল ৫টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বিএনপি চেয়ারপারসন কূটনৈতিকদের সঙ্গে অালোচনা শুরু করেছেন বলে জানা গেছে।
এমএম/জেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী